রিফান্ড বা মূল্য ফেরত পলিসি 

আপনার রিফান্ড প্রসেসিং বা মূল্য ফেরত প্রক্রিয়ার সময় নির্ভর করে রিফান্ড বা মূল্য ফেরতের ধরন এবং আপনি যে উপায়ে মূল্য পরিশোধ করেছেন তার উপর।”গ্ল্যাম ল্যাভিশ” যখন আপনার রিফান্ড বা মূল্য ফেরত ধরন অনুযায়ী আপনার রিফান্ড প্রসেসিং বা মূল্য ফেরত প্রক্রিয়া করে তখন থেকে রিফান্ড বা মূল্য ফেরতের সময়/প্রক্রিয়া শুরু হয়।রিফান্ড বা মূল্য ফেরতের পরিমাণ আপনার ফেরত পণ্যের জন্য পণ্যের মূল্য এবং ডেলিভারি চার্জ কভার করে।

রিফান্ড বা মূল্য ফেরতের ধরণ:

“গ্ল্যাম ল্যাভিশ“ নিম্নলিখিত রিফান্ড বা মূল্য ফেরতের ধরন অনুযায়ী আপনার রিফান্ড বা মূল্য ফেরতের প্রক্রিয়া করবে।

  • রিটার্ন বা পণ্য ফেরত থেকে রিফান্ড বা মূল্য ফেরত – আপনার পণ্যটি গুদামে ফেরত দেওয়া এবং কিউসি বা সমস্যার নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরে রিফান্ড বা মূল্য ফেরতের প্রক্রিয়া করা হয়।
  • কীভাবে কোনও জিনিস ফেরত দিতে হয় তা জানতে, আমাদের রিটার্ন পলিসি পড়ুন।
  • বাতিলকৃত অর্ডার থেকে অর্থ ফেরত-বাতিলকরণ সফলভাবে প্রক্রিয়া করা হলে স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত শুরু হয়।
  • ব্যর্থ ডেলিভারি থেকে রিফান্ড বা মূল্য ফেররত – পণ্যটি বিক্রেতার কাছে পৌঁছে গেলে রিফান্ড বা মূল্য ফেরত প্রক্রিয়া শুরু হয়।
  • দয়া করে মনে রাখবেন যে আপনার ডেলিভারি ঠিকানার এলাকার উপর নির্ভর করে এতে আরও সময় লাগতে পারে।
  • পণ্যটি অবশ্যই অব্যবহৃত, পরিষ্কার এবং কোনও ত্রুটিবিহীন হতে হবে।
  • পণ্যটিতে অবশ্যই মূল ট্যাগ, ইনভয়েস এবং আনুষঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত থাকতে হবে।
  • যদি পণ্যটি “গ্ল্যাম ল্যাভিশ” এর প্যাকেজিং/বাক্সে সরবরাহ করা হয়, তবে একই প্যাকেজিং/বাক্সটি ফেরত দিতে হবে।

দ্রষ্টব্যঃ আপনার রিটার্ন প্যাকেজে অর্ডার নম্বর এবং রিটার্ন ট্র্যাকিং নম্বর উল্লেখ করা গুরুত্বপূর্ণ যাতে আপনার রিটার্ন প্রক্রিয়ায় কোনও অসুবিধা/বিলম্ব এড়ানো যায়।
আপনার প্যাকেজটি ড্রপ-অফ স্টেশন/পিকআপ এজেন্টের কাছে হস্তান্তর করার সময়, দয়া করে “গ্ল্যাম ল্যাভিশের” রিটার্ন স্বীকৃতি পত্রটি সংগ্রহ করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংরক্ষণ করুন।

রিটার্ন বা পণ্য ফেরত পলিসি 

  • ডেলিভারির সময় পণ্য যদি ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ, ভুল বা অসম্পূর্ণ হয়, তাহলে রিটার্ন বা পণ্য ফেরত কিংবা রিফান্ডের বা মূল্য ফেরতের জন্য আমাদের কাস্টমার সার্ভিস বা গ্রাহক সেবা প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।
  • পণ্য গ্রহনের ৭ দিনের মধ্যেই পণ্য ফেরত বা রিটার্ন করে ব্যাংক পেমেন্ট, বিকাশ অথবা ভাউচার এর মাধ্যমে বুঝে নিন রিফান্ড বা মূল্য ফেরত। রির্টান বা পণ্য ফেরত পলিসি সম্পর্কে আরও তথ্যের জন্য, দয়া করে আমাদের পণ্য ফেরত নীতিমালা দেখুন।
  • নির্বাচিত কিছু পণ্যে আপনার সিন্ধান্ত পরিবর্তনকে অগ্রাধিকার দেয়া হয়। বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে রিটার্ন বা পণ্য ফেরত পলিসির নিচের অংশ দেখুন।

পণ্য ফেরত দেওয়ার বৈধ কারণ

  • পণ্য ক্ষতিগ্রস্ত হলে। (ফাটা/ ভাঙা/ত্রুটিপূর্ণ )
  • ডেলিভার করা পণ্য অসম্পূর্ণ থাকলে । (যদি কোন পন্য পরিমানে কম থাকে)
  • ডেলিভার করা পণ্যটি ভুল হলে। (ভুল পণ্য/আকার/রঙ, অথবা মেয়াদ উত্তীর্ণ)
  • ডেলিভার করা পণ্যটি যদি পণ্যের বিবরণ বা ছবির সাথে না মেলে। (বিজ্ঞাপনের সাথে পন্যের মিল না থাকলে।)

সাহায্যের প্রয়োজন?

মূল্য ফেরত অথবা পণ্য ফেরত সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন  +8809678-770181  অথবা ইমেইল করুন glamlavish21@gmail.com